Online ACR সিস্টেম-এর কিছু
নির্দেশনা প্রদান করা হলো, যা User ম্যানুয়ালে নেই।
- যেসব সমস্যা Whatsapp মেসেজ দিয়ে সহজে সমাধান করা যায়, সেগুলোর জন্য
মেসেজ দিতে অনুরোধ করা হলো। যেমন : পাসওয়ার্ড প্রদান, পাসওয়ার্ড পরিবর্তন,
এসিআর আনলক করা, পদবী অনুসারে এসিআর লিস্ট প্রদর্শন ইত্যাদি। অনেক সময়
অতিরিক্ত চাপ ও অন্যান্য ব্যস্ততায় কল রিসিভ করা সম্ভব নাও হতে পারে।
- ইউজার আইডি ও পাসওয়ার্ড
: এসিআর এর সাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ডের জন্য আপনার নাম, পদবী (যে
পদ থেকে এসিআর সাবমিট করবেন) এবং সার্ভিস আইডি 01719900737 নাম্বারে হোয়াটসএ্যাপে
পাঠাবেন।
- জাজমেন্ট আপলোড : উল্লেখ্য,
জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমপর্যায়ের কর্মকর্তাগণ
এসিআর এর সাথে জাজমেন্ট সংযুক্ত করার ক্ষেত্রে- আদালত/ট্রাইব্যুনালের সীল
মোহরযুক্ত তুলনাকারীর স্বাক্ষরসহ এসিআর এ উল্লিখিত সময়ে নিষ্পত্তিকৃত সংশ্লিষ্ট
মামলার সাক্ষীদের জবানবন্দি/জেরা এবং আপীলের ক্ষেত্রে মূল মামলার রায় ও
আপীল মেমোর সত্যায়িত কপিসহ ২টি দেওয়ানী ও ২টি ফৌজদারী মামলার রায়ের অনুলিপি
(মহানগর দায়রা জজ/বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ, বিচারক, নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনাল/বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল/বিচারক,
দ্রুত বিচার ট্রাইব্যুনাল/বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল/বিচারক,
সাইবার ট্রাইব্যুনাল/বিচারক, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল/বিচারক,
পরিবেশ আপীল আদালত এর ক্ষেত্রে ২টি ফৌজদারী ও ২টি ফৌজদারী রিভিশন/আপীল
মামলা কিন্তু যারা ফৌজদারী রিভিশন/আপীল মামলা নিষ্পত্তি করেন না তাদের
ক্ষেত্রে ৪টি ফৌজদারী মামলার রায়ের অনুলিপি), প্রযোজ্যক্ষেত্রে এজাহারের
সত্যায়িত কপি Legal সাইজ-এ স্ক্যান করে পিডিএফ ফাইল সংশ্লিষ্ট সাইটে আপলোড
করবেন।
- সঠিক ঠিকানা ব্যবহার করা
: অনেকে Address/URL সঠিক ভাবে ব্যবহার করেন না। URL: https://apps.supremecourt.gov.bd/sjacr/
পুরোটা সঠিকভাবে ব্যবহার করবেন।
- সার্ভিস সম্পর্কিত বিষয় :
সার্ভিস সম্পর্কিত বিষয়গুলো (যেমন পদের নাম, যোগদানের তারিখ ইত্যাদি) এডিট
করে আমাদের বিচার শাখা। দয়া করে যোগাযোগ করুন: জনাব মোঃ মহিউদ্দিন (কমিটি
ক্লার্ক) 01838-127374.
- যদি স্ক্রীন কেটে যায়
: যদি আপনার পিসিতে স্ক্রীন কেটে যায়, কিছু অংশ না আসে, তাহলে কীবোর্ডের
কন্ট্রোল কী চেপে ধরে মাউসের চাকা ঘুরিয়ে স্ক্রীন ছোট করে নিন। মানে জুম
কমিয়ে নিন।
- মামলার সংখ্যা ইংরেজীত প্রদান
: কার্যের বিবরণ অংশে মামলার সংখ্যাগুলো ইংরেজীতে দিতে হবে। বাংলা/ ইউনিকোডে
দিলে হবে না, রিপোর্টে ০ দেখাবে।
- UltraViewer / Anydesk সফটওয়্যার দ্বারা
রিমোট সাপোর্ট : যদি পরামর্শ সহায়তা দ্বারা আপনার কোন
সমস্যার সমাধান না হয়, তাহলে আমাকে UltraViewer / Anydesk সফটওয়্যার ইন্সটল
করে এর কোডটা হোয়াটসএ্যাপে দেবেন। আমি আপনার পিসিতে রিমোট একসেস নিয়ে দেখবো।
|
|